COD রিটার্ন: ১টা রিটার্নে ৩টা অর্ডারের লাভ শেষ? আসল খরচের সহজ হিসাব

লিখেছেন: মুহিব্বুল্লাহ আনসারী

COD রিটার্ন হলে শুধু ডেলিভারি চার্জ না, পাঠানোর চার্জ, ফেরত চার্জ, প্যাকেজিং, সময় ও নষ্ট পণ্যের ক্ষতি—সব মিলিয়ে দেখুন COD রিটার্নে কয়টা সফল অর্ডারের লাভ চ…

যা জানতে চান

COD রিটার্নের খরচ কী কী জায়গায় যায়?

COD রিটার্ন হলে পাঠানোর চার্জ, ফেরত চার্জ (যদি কুরিয়ার নেয়), প্যাকেজিং, কল বা প্যাকিংয়ের সময় আর পণ্যের ক্ষতি—সব মিলিয়ে হিসাব করতে হয়। শুধু ডেলিভারি চার্জ না।

COD রিটার্নের ক্ষতি তুলতে কয়টা সফল অর্ডার লাগে?

প্রতি COD রিটার্নের মোট খরচকে প্রতি সফল অর্ডারের লাভ দিয়ে ভাগ করুন। যেমন, রিটার্নে খরচ ৳300, প্রতি অর্ডারে লাভ ৳100 হলে ৩টা সফল অর্ডারের লাভ চলে যায়।

COD রিটার্ন কমাতে কী করব?

নম্বরের কুরিয়ার হিস্ট্রি চেক করুন, দরকারে OTP দিয়ে যাচাই করুন, ডুপ্লিকেট অর্ডার দেখুন, আর কনফার্মেশন কলে ঠিকানা, রং, সাইজ ও দাম মিলিয়ে নিন।

WooEasyLife-এর রিটার্ন লস ক্যালকুলেটর কীভাবে সাহায্য করে?

দৈনিক অর্ডার, COD রিটার্ন রেট আর গড় রিটার্ন খরচ দিলে ৩০ দিনের আনুমানিক রিটার্ন খরচ দেখায়। এতে মাসের লাভ-ক্ষতির ছবি স্পষ্ট হয়।

সব COD রিটার্ন কি ফেক অর্ডার?

না। অনেক সময় ফোন বন্ধ, কাস্টমার বাসায় না থাকা বা মত বদলানোও COD রিটার্নের কারণ হতে পারে। কম সাকসেস রেশিও মানেই ফেক অর্ডার না।