WooCommerce-এর জন্য ফ্রি Courier Ratio ও Fraud Checker Plugin

লিখেছেন: মুহিব্বুল্লাহ আনসারী

EasyLife Courier Check একটি ফ্রি WordPress plugin। এটা WooCommerce order-এর পাশেই কাস্টমারের আগের courier history দেখায়: মোট পার্সেল, ডেলিভার্ড, রিটার্ন আর success ratio। Pathao, Steadfast, RedX, Paperfly ও Carrybee-এর তথ্য থাকে। কোনো API token বা অ্যাকাউন্ট লাগে না। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক check ফ্রি।

ফ্রি ডাউনলোড — WordPress.org ওয়েবে ফ্রি ফ্রড চেকার প্ল্যান ও ফ্রি ট্রায়াল দেখুন

তৈরি করেছেন মুহিব্বুল্লাহ আনসারী, Founder, WPSaleHub

কেন অর্ডার কনফার্মের আগে courier history দেখবেন

COD পার্সেল ফেরত এলে ডেলিভারি চার্জ, রিটার্ন চার্জ আর সময়, তিনটাই নষ্ট হয়। কাস্টমারের আগের পার্সেলগুলো কতবার গ্রহণ করা হয়েছে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

কম success ratio মানেই কাস্টমার ভুয়া নয়। এটা একটা সংকেত মাত্র। কল, OTP বা অগ্রিম দিয়ে নিশ্চিত হোন।

কীভাবে কাজ করে (৩ ধাপ)

  1. Plugin ইনস্টল করে Courier Check → Settings-এ lookup চালু করুন।
  2. Courier Check → Orders-এ যেকোনো order-এ "Check history" চাপুন।
  3. Total, Delivered, Cancel আর Rate দেখে কনফার্ম করুন, কল করুন বা অগ্রিম চান।

Plugin-এ যা আছে

  1. প্রতিটি order-এ Delivery history কলাম ও order পেজে বক্স
  2. যেকোনো নম্বর আলাদাভাবে চেক (Fraud Checker)
  3. আপনার নিজের স্টোরে এই নম্বরের আগের order: কয়টা ডেলিভার্ড, কয়টা ক্যানসেল
  4. ২৪ ঘণ্টার মধ্যে একই নম্বরের ডুপ্লিকেট order-এর সতর্কতা
  5. প্রোডাক্টের ছবি, ডেলিভারি চার্জ, order কোথা থেকে এসেছে (source)
  6. এক ক্লিকে কল, WhatsApp বা নম্বর কপি
  7. চাইলে নতুন order-এ অটো চেক (চেকআউট ধীর হয় না)
  8. HPOS সাপোর্ট, প্রাইভেসি-ফার্স্ট: আপনি চালু না করা পর্যন্ত কিছুই পাঠানো হয় না

ফ্রি plugin বনাম WooEasyLife

  1. Order-এ courier history | ✓ | ✓
  2. যেকোনো নম্বর চেক | ✓ | ✓
  3. একসাথে অনেক order-এর bulk history check | — | ✓
  4. Courier auto entry (Pathao, Steadfast, RedX, Paperfly) | — | ✓ কুরিয়ার অটো এন্ট্রি
  5. চেকআউটে phone OTP, duplicate block, দৈনিক order limit | — | ✓ ফেক অর্ডার প্রোটেকশন
  6. ফোন, ইমেইল, IP বা ডিভাইস blacklist | — | ✓
  7. মোবাইল অ্যাপ | — | ✓

প্রশ্নোত্তর (FAQ)

API token বা অ্যাকাউন্ট লাগে?

না। Settings-এ lookup চালু করলেই চলবে।

কোন কোন courier?

Pathao, Steadfast, RedX, Paperfly, Carrybee। কিছু নম্বরে তথ্য না-ও থাকতে পারে।

Courier success ratio কী?

মোট পার্সেলের মধ্যে কত শতাংশ ডেলিভার্ড হয়েছে। যেমন ১০টার মধ্যে ৮টা = ৮০%। সাকসেস রেট কীভাবে বুঝবেন

দৈনিক limit শেষ হলে?

পরদিন আবার check করা যাবে। আগের ফলাফল order-এ থেকে যায়।

কাস্টমারের কী তথ্য পাঠানো হয়?

শুধু billing phone নম্বর আর আপনার সাইটের URL। কুরিয়ার চেক প্রাইভেসি পলিসি

ফ্রি plugin আর ওয়েবের ফ্রি ফ্রড চেকার কি একই?

একই তথ্যসূত্র। Plugin-এ ফলাফল সরাসরি WooCommerce order-এ আসে, নম্বর কপি-পেস্ট করতে হয় না।